ভারত-বাংলাদেশ ম্যাচে নেই বৃষ্টির সম্ভাবনা

ban v/s ind 3rd t20 international.

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হেনেছে ভারতের পশ্চিমবঙ্গেও। তবে নাগপুরে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এ শহরেই আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ



➤মহারাষ্ট্রের এ শহরেই আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় রোহিত শর্মার দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা থেকে রাতেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই নাগপুরে। তবে শহরটি বায়ুদূষণে আক্রান্ত। বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে ধোঁয়াটে পরিবেশের মধ্যে খেলতে হতে পারে ক্রিকেটারদের। কিন্তু তা ম্যাচে কোনো প্রভাব ফেলবে না। যদিও একটু পরিবেশটা ঠান্ডা মনে হতে পারে ক্রিকেটারদের। কারণ তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে ২০ ডিগ্রিতে নেমে আসতে পারে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ