বঙ্গবন্ধু বিপিএলে টুর্নামেন্ট সেরা রাসেল।

andre russellরাসেলের নেতৃত্বে বঙ্গবন্ধু বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী রয়্যালস। অধিনায়ক হিসেবে এটি-ই তার প্রথম শিরোপা। সংবাদ সম্মেলনে আসার আগেই অবশ্য আরও একটি সুসংবাদ পেয়ে যান ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। কাগজে-কলমে অধিনায়কের দায়িত্বে থাকা রাসেল মাঠেও ব্যাটে-বলে দারুণ অবদান রেখে ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার তো জিতেছেন-ই, আসর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের দীপ্তি ছড়িয়ে এবারের বিপিএলের ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ও তিনিই নির্বাচিত হয়েছেন।শুক্রবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী রয়্যালস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রাজশাহীর ৪ উইকেটে ১৭০ রানের জবাবে খুলনা থামে ৮ উইকেটে ১৪৯ রানে।শিরোপা নির্ধারণী ম্যাচেও দেখা গিয়েছে ‘রাসেল শো’। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে নেমে এই ক্যারিবিয়ান ৩ ছক্কায় ১৬ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। মোহাম্মদ নাওয়াজের সঙ্গে তার অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে আসে ৩৪ বলে ৭১ রান। তাতেই মেলে রাজশাহীর জয়ের পুঁজি।বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিপিএলের শিরোপা প্রথমবারের মতো উঠেছে কোনো বিদেশি অধিনায়কের হাতে। রাসেলের নেতৃত্বে বঙ্গবন্ধু বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী রয়্যালস। অধিনায়ক হিসেবে এটি-ই তার প্রথম শিরোপা। সংবাদ সম্মেলনে আসার আগেই অবশ্য আরও একটি সুসংবাদ পেয়ে যান ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। কাগজে-কলমে অধিনায়কের দায়িত্বে থাকা রাসেল মাঠেও ব্যাটে-বলে দারুণ অবদান রেখে ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার তো জিতেছেন-ই, আসর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের দীপ্তি ছড়িয়ে এবারের বিপিএলের ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ও তিনিই নির্বাচিত হয়েছেন।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ